রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সর্বত্রই চলছে আলোচনা-সমালাচনার ঝড়। সম্প্রতি ইউনেস্ক'র সমালোচনার ফলে বিষয়টি আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়ে উঠে । এরই মধ্যে প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি লিখলেন ওমেন ফর গুড গভর্নেন্স (সুশাসনের জন্য নারী)-এর প্রেসিডেন্ট ডা: দিলারা চৌধুরী
পাঠকদের জন্য খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলো:
"মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু,
ওমেন ফর গুড গভর্নেন্স এর পক্ষ থেকে বিশেষ নিবেদনে জানাচ্ছি যে, সরকার পরিকল্পিতভাবে ’ভারতের এনটিপিসি’ এর সহযোগীতায় ও অর্থয়নে বাংলাদেশের সুন্দরবনের প্রান্ত দেশে ১৪ কি:মি: এর মধ্যে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যপারে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন।
মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশের বিভিন্ন পরিবেশ আন্দোলনকারী সংস্থা যথা: জাতীয় গ্যাস, বিদ্যুৎ, তেল খনিজ সম্পদ রক্ষাকারী কমিটি, বেলা ও অন্যান্য পরিবেশ ও বিভিন্ন সচেতন নাগরিক সংস্থা প্রথম থেকেই এ প্রস্তাবের বিরোধীতা করে আসছে। আমরাও সে দলের একটি অংশ ।
এই বিদ্যুৎ চালিত হলে এর থেকে নির্গত বিভিন্ন দূষন ও অন্যান্য কার্যক্রমের ফলে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন হবে। সুন্দরবন বিপন্ন মানেই বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন। সুন্দরবন শুধু বাংলাদেশের এক বিরাট সম্পদ নয়, সমগ্র বিশ্বের সম্পদও বটে, এ কারণেই ২৪ সেপ্টেম্বর ইউনেস্ক এর রামপালের উপর প্রতিবেদনে বিস্তারিত ক্ষয় ক্ষতির কথা তুলে ধরা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী, অনগ্রহপূর্বক সমস্ত দেশ-বিদেশী নেতিবাচক তথ্য ও ইউনেস্ক প্রতিবেদন বিবেচনায় রামপালের কার্যক্রম অচিরেই বন্ধ করার জন্য বিশেষভাবে সবিনয় নিবেদন জানাচ্ছি ।
ডা: দিলারা চৌধুরী
প্রেসিডেন্ট, ওমেন ফর গুড গভর্নেন্স (সুশাসনের জন্য নারী)
এসএম/এস এ





