চট্টগ্রামে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ১০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ২ হাজার ৮৪১ পিস ইয়াবা, আড়াই হাজার লিটার চোলাইমদ, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৩০ জন, ওয়ারেন্টর আসামি ৩৬ জন এবং চারজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।
এ ব্যাপারে সিএমপির বিভিন্ন থানায় ২১টি মামলা করা হয়েছে।
এফএফ





