সরকারি কর্মচারীদের সরল বিশ্বাসে বড় ভুলও অপরাধ নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পঞ্চম দিনের তৃতীয় কার্য অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা। দমন তার পরে।’


‘প্রাইমারি ও মাধ্যমিক লেভেলে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্ম, যাদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে, মানবিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ যদি তাদের মধ্যে গড়ে তোলা না যায়, তবে কোনও কিছুই টেকসই হবে না।

তিনি বলেন, ‘পেনাল কোডে বলা আছে, সরল বিশ্বাসে কৃতকর্ম অপরাধ নয়। কিন্তু এখানে শর্ত আছে যে আপনাকে প্রমাণ করতে হবে কাজটা সরল বিশ্বাসেই করা হয়েছে।’

দুর্নীতিমুক্ত প্রশাসন বা শিক্ষা কোনও কিছুই গড়ে তোলা যাবে না। এজন্য ডিসিদের বলেছি, জেলা ও উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন ও মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে শিক্ষা দেওয়া হচ্ছে কিনা তা মনিটরিং করতে।’

দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জেলা প্রশাসকদের এ অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। পাবলিক সার্ভিস অ্যাক্টে বলা হয়েছিল, সরল বিশ্বাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি ভুল করে তাহলে সেটা অপরাধ হবে না এমন প্রশ্নে তিনি বলেন, ‘ইট ইজ ভেরি ক্লিয়ার টু এভরিবডি।

যে এটা কোনো অপরাধ নয় সরল বিশ্বাসে আপনি যদি কোনো কাজ করেন। ‘ইভেন ইট ইজ সামথিং বিগ’ তাও সেটা অপরাধ হবে না।’

এএস