নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করছে চট্টগ্রাম।শহরে ডিসি হিলের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান।

বৃহস্পতিবার ভোর ৬টায় ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর পরিবেশনায় ভৈরবী রাগের মধ্য দিয়ে শুরু হয়েছে আয়োজন। সকাল থেকে চলা বর্ষবরণ অনুষ্ঠান চলবে বিকেল ৫টা পর্যন্ত ।অনুষ্ঠানে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীত। এছাড়া থাকবে সাংস্কৃতিক আয়োজন।বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে চলবে নানা আয়োজন।
‘মুক্তিযুদ্ধের চেতনায় নন্দিত বৈশাখ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। আয়োজনে থাকছে সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট গোল চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা।

সকাল সাড়ে নয়টায় জারুল তলায় মূল মঞ্চে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বিশ্ববিদ্যালয় শিল্পীদের পরিবেশনা, বলি খেলা, পুতুল নাচ, কাবাডি, বউচি খেলা, লাঠি খেলা এবং দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন থাকবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য শিল্পী আবদুল জব্বার ও মনোরঞ্জন ঘোষাল এবং বাউল শিল্পী রণেশ ঠাকুর।

 

এইচ ই