৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা এ তথ্য নিশ্চিত করেন।
চলতি বছরের ৩১ মে বিভিন্ন ক্যাডারে ২১৮০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এমআর





