গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার তিনজন ও ঢাকার বাইরে দু’জন রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৮২ জন। মারা গেছেন ৯ জন।

এবিএস