সিরাজগঞ্জে ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শুকুর আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাঐতারা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরের দিকে বাঐতারা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। রোববার বিকেলে ধর্ষণের শিকার শিশুর পিতা থানায় অভিযোগ করেন। ধর্ষক শুকুর আলী ওই গ্রামের মৃত নিদান আলীর ছেলে।
শিশুটির পিতা আলমগীর সরকার জানান, তার প্রতিবন্ধী মেয়ে শনিবার দুপুরে বাড়ির অদূরে মুদিখানার দোকানে যায়।
এ সময় প্রলোভন দেখিয়ে ধর্ষক তার বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে।
সদর থানার উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম জানান, শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষক শুকুর আলীকে আটক করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুকুর আলী ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এমএনজে





