শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৬০ কার্টুন অবৈধ সিগারেট উদ্ধার করে বিমান বন্দর কাস্টম কর্মকর্তা।
আজ সোমবার দুপুরে এ সিগারেট উদ্ধার করা হয় বলে বিমান বন্দর সূত্রে জানা যায়।
বিমান বন্দর সূত্রে আরো জানা যায়, বিমান বন্দরের ৮ নাম্বার হল গেট থেকে সন্দেহবশত ব্লু কালার ব্যাগে তল্লাশী চালায়। এ সময় ইজি স্পেশাল গোল্ড নামে অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
জেইউ/কেএইচ





