ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বিদ্যুতের মূল্য গড়ে ২ দশমিক ০১ শতাংশ বাড়ানোর সুপারিশ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।
ডেসকো তাদের প্রস্তাবে ১৫ দশমিক ৯০ শতাংশ বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের উপর বুধবার বিকেলে কারওয়ান বাজার টিসিবি ভবনে বিইআরসির কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]