প্রবল ঝড়ে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। মঙ্গলবার সন্ধ্যার ঝড়ে মহাসড়কের সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগর উপজেলার বিভিন্ন পয়েন্টে অন্তত ৪০-৫০টি গাছ ও ডালপালা ভেঙ্গে মহাসড়কের উপর পড়ে রয়েছে। এতে সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ এবং তীব্র যানজট দেখা দিয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান ও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজিবুর রহমান জানিয়েছেন, ঝড়ে মহাসড়কের নিমতলা, চালতিপাড়াসহ মহাসড়ক ও ঢাকা-দোহার সড়কের বিভিন্নস্থানে গাছ ও গাছের ডালপালা ভেঙ্গে মহাসড়কের উপর পড়ে রয়েছে। ভেঙ্গে পড়া গাছপালা মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

জেআই