সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বজ্রপাতে মনোহর মন্ডল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের মাদিয়া বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মাদিয়ার বিলে গরু আনতে যান (ওই এলাকায় রাতে বিলে গরু ছেড়ে দিয়ে রাখা হয়) মনোহর মন্ডল। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআর





