গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওসার মো:নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা: তনয়, প্রেসক্লাব সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সরা।

রুবেল/এমএনজে