দু’হাত না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিচ্ছে প্রতিবন্ধী মুরসালিন। উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সে পরীক্ষা দিচ্ছে।

মুরসালিন উপজেলার দৌলতখালী বড়ভুইপাড়া ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ও চোহর্দিপাড়া গ্রামের দিনমজুর মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, দৌলতখালী চোহর্দিপাড়া গ্রামের দিনমজুর মিজানুর রহমানের ছেলে মুরসালিন দুই ভাইয়ের মধ্যে সে বড়। মুরসালিন একজন শারীরিক প্রতিবন্ধী। তার দুই হাত না থাকার কারনে তার দরিদ্র পিতা কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে সাহস পায়নি। তবে ছেলের পড়ালেখার আগ্রহ দেখে ৫ বছর আগে বাড়ি সংলগ্ন ব্র্যাক স্কুলেই তাকে ভর্তি করে দেন।

ব্র্যাক স্কুলের শিক্ষিকা পাপিয়া খাতুন জানান, মুরসালিনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে তার স্কুলে ভর্তি করা হয়েছিল। তার স্মরণশক্তি ভাল এবং লেখাপড়ার বেশ মনোযোগী। মুরসালিনের মা হিরা খাতুন বলেন, গর্ভে থেকেই দুই হাত বিহীন জন্ম নেয় মুরসালিন। তার প্রতিবন্ধী ছেলে প্রাথমিক শিা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ায় মা হিসেবে সে ভীষন খুশি।

এমই/সবুজ