সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি মোটরসাইকেল ও ১০৭ বোতল ভারতীয় মদসহ মো. হাবু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উপজেলার সলুকাবাদ ইউনিয়ন এলাকার রতারগাঁও গ্রামে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র এএসপি মো. হায়াতুন-নবী জানান, সকাল ৬টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। জব্দকরা ভারতীয় মদের আনুমানিক মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।
কেএইচ





