রাজধানীর শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত মো. রাসেলের (২৪) বাড়ি খুলনায়। ঢাকার পশ্চিম জুরাইনে ফুপুর বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।

সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস।

তিনি বলেন, শনিবার রাতে ছুরিকাঘাতে আহত রাসেল ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

আহত অবস্থায় রাসেল জানিয়েছিলেন, শ্যামপুর বরইতলা রেলগেইট এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে তার কাছ থেকে আড়াই হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গিয়েছিল।

কেএইচ