মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর এলাকায় বজ্রপাতে আব্দুল হালিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে মারা যান তিনি। আব্দুল হালিম বারাহিরচর গ্রামের হযরত আলী মাতবরের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন হালিম। এসময় ওই স্থানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এমকে