রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় বালিপাড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এন