শরীয়তপুর পরিক্রমা: শরীয়তপুর জেলার কৃতি সন্তানদের গৌরবময় ও কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জন বাবা-মাকে সম্মাননা প্রদান করেন আলোকিত শরীয়তপুর আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশন।

আজ (৫ মে) শনিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

''যেখানেতে দেখি যাহা, মা-এর মতন আহা ,একটি কথায় এত সুধা মেশা নাই,মায়ের মতন এত,আদর সোহাগ সে তো,আর কোনখানে কেহ পাইবে ভাই!''

আলোকিত বাবা-মা সম্মাননা-২০১৮ যারা পেয়েছেন

মো: ফজলুর রহমান- মিসেস হাসনা হেনা, মো: আনিস উদ্দিন মিয়া- নাজমা আনিস, আলহাজ্ব মো: শামসুর রহমান-মিসেস শাহানুর বেগম, মরহুম মো: আব্দুর রহিম বেপারী-মিসেস মরিয়ম বেগম, মরহুম হাবিবুর রহমান তালুকদার-মরহুমা ফিরোজা বেগম, হাজী আ: খালেক মাতাব্বর-মিসেস মাফিয়া বেগম, ডা: আলমগীর মতি-কবি নারগিস আলমগীর, মো: ইদ্রীস আলী দেওয়ান-ডা: জুলেখা ইদ্রীস, মো: ইমদাদুল হক-মাহমুদা খানম, চৌধুরী মুজিবুর রহমান-মরহুমা খাইরুন ন্নেসা মুজিব।

এসময় বক্তারা তাদের শৈশবে বাবা-মাদের স্মৃতি কথা তুলে ধরে বলেন, তাঁদের বাবা-মা ছিলেন ‘কড়া শাসক’ ও মমতাময়ী মা। সন্তান কে মানুষ করার জন্য বাবা-মার অপরিসীম পরিশ্রমই আজ আমাদের এত দূরে এনে দিয়েছে। বাবা-মা যদি আমাদের শাসন না করতেন তাহলে হয়তবা আমরা আজ এ জায়গায় আসতে পারতাম না। তাই আমাদের সবটুকু কৃতিত্ব তাদের।সংগঠনের সভাপতি ডা: আনোয়ার ফরাজী ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) শওকত আলী এম.পি, বিশেষ অতিথি বি এম ইউসুফ আলী ব্যবস্থাপনা পরিচালক পপুলার লাইফ ইন্সুরেন্স কো: লি:, মো: কামাল উদ্দীন তালুকদার ভারপ্রাপ্ত সচিব মহা-পরিচালক জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, মো: আখতার হোসেন অতিরিক্ত সচিব গৃহয়ণ ও গনপূর্ত মন্ত্রণালয়, আলহাজ্ব শামসুর রহমান চেয়ারম্যান বে গ্রুপ লি:, মো: সুলতান মাহমুদ (সীমন) প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডা: আলমগীর মতি চেয়ারম্যার মডার্ণ হারবাল লি:, হাজ্ব মো: সেলিম পরিচালক মার্কেন্টাইল ব্যাংক লি:, হাজী মো: ইদ্রিস ফরাজী পরিচালক এন আর বি ব্যাংক লি:, হাবিবুর রহমান পলাশ সিনিয়র চীফ রিপোর্টার এশিয়ান টেলিভিশন, মো: খলিল বন্দুকসি রোম আওয়ামীগের সাধারন সম্পাদক সহ শরীয়তপুরের স্থানীয় নেতৃবৃন্দ, ঢাকাস্থ শরীয়তপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িক, শিক্ষক, সাংবাদিক, সম্মাননা প্রাপ্ত পরিবারের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মনিরুজ্জামান সাধারন সম্পাদক ও মাহামুদ হাসান সুমন দেওয়ান প্রচার সম্পাদক আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশন।