৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে চট্রগ্রাম মহানগরী জামায়াত।
গতকাল সন্ধ্যায় নগরীর এক মিলানায়তনে চট্রগ্রাম মহানগরীর জামায়াতে ইসলামীর উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
নগর সেক্রেটারী নজরুল ইসলাম খানের পরিচালনায় মহানগর আমীর আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি) প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় নগর জামায়াত নেতা ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
মাসুম/জারিফ





