রাজধানীর লালবাগে আজিমপুর মৌচাক কলোনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বায়েজিদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সে আজিমপুর মৌচাক কলোনির মীর আবদুর রাশেদের ছেলে। বায়েজিদ রনিত ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
শনিবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় এক ব্যক্তি বলেন, আজ বেলা পৌনে ১টার দিকে বায়েজিদ তেঁতুল পাড়ার জন্য কলোনির একটি তেঁতুল গাছে ওঠে। এ সময় তেঁতুল গাছের ডালের ফাঁক দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে হঠাৎ সে স্পৃষ্ট হয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, লাশ এখন জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত ক্যাম্প পরিদর্শক জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





