বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলা,ভাংচুর,লুটপাট ও মারপিটের ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপে অবশেষে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ১২ মার্চ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদারের বসতবাড়ি,দোকানঘরসহ ওই এলাকার ৭ টি বসতবাড়ি ও দোকানে হামলা ভাংচুর লুটপাট চালায় তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী আসাদুল সরদার ও আউয়াল সরদারের নেতৃত্বে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা ।
এছাড়া আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী আ.রহিম বাচ্চু, মেম্বার প্রার্থী আসাদুল সরদার ও তাদের কর্মী সমর্থকেরা প্রকাশ্যে হুমকি ধমকি মারপিট করছে । কেন্দ্রে গেলে প্রকাশ্যে টেবিলে ভোট দেয়ার হুমকি দিচ্ছে। তার কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও হাত পা ভেঙ্গে দেয়াসহ খুন করে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করছে।
এ ঘটনায় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে জেলা নির্বাচন অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
জেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমিন মল্লিক এ এজাহার গ্রহণ করার জন্য ওসিকে বলেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ওসি (তদন্ত)তারক বিশ্বাস জানান।
ওএফ





