বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লঞ্চ সুরভী-৭-এর সাথে ঢাকা থেকে বরিশালগামী পিএস মাহসুদ স্টিমারের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বরিশালের কীর্তখোলা নদীর চরবাড়িয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিআইডব্লিউটিআই-এর বরিশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, স্টিমারটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ দুর্বার ঘটনাস্থলে আছে।

সংঘর্ষে স্টিমারটির চারটি কেবিন ও প্যাডেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন বলে জানা গেছে।

এমআইএস