লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ মার্চ) দিবগত রাতে উপজেলার কাকিনা-মহিপুর সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিয়াউর রহমান জিয়া রংপুর জেলার কোতয়ালী উপজেলার জুম্মাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার কাকিনা মহিপুর সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠনো হয়েছে।
সরকার/জেড





