রাজধানীর মিরপুর শাহআলী মাজার রোডের কোনাবাড়িতে লেগুনার ধাক্কায় আল আমিন (৪৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবার নাম মৃত ফজলুর রহমান।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান,সকালে কোনাবাড়ি নামকস্থানে লেগুনার ধাক্কায় আল আমিন আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।
তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]