ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনের সময়  আগামী ১ অক্টোবর পরিবর্তন করে  আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের তারিখ পরিবর্তনের কথা জানানো হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  নবীনগর পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা ছিলো আগামী ১ অক্টোবর। কিন্তু এ সময় পরিবর্তন করে  আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।  পরিবর্তিত সময় অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর, যাচাই বাছাই ৭ সেপ্টেম্বর। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। 

ঢাকা,এএম, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ