দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন রোজিনা বেগম (৩৮)। মায়ের পথ ধরে তিনিও চলে গেলেন না ফেরার দেশে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
এর আগে গত ৩০ মে ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর কলাবাগানের লেক সার্কাস এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ হন রোজিনাসহ তাদের পরিবারের সাত জন।
গত ৪ জুন রোজিনার মা মমতাজ বেগম ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। নিহত রোজিনা বেগম শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার তালিখোলা গ্রামের ইয়াসিন মাঝির মেয়ে।
উল্লেখ্য, কলাবাগানের লেক সার্কাস এলাকার একটি ভাড়া বাসায় গত ৩০ মে ভোর সাড়ে ৫টার দিকে গ্যাস পাইপ বিস্ফোরণে একই পরিবারের সাত জন দগ্ধ হন।
তাদের মধ্যে গুরুতর ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এআর





