গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জনে।  

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১১,৫৭৯ জন।

আজ মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ৯৮২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৫১০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে৫১ জন, খুলনায় ৫০, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ৮৯ জন নারী।  ৬ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এবিএস