ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করা হয়েছে।

আাজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তিস্তা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে। বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়। এর কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এএস