রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, ডিএমপি মিডিয়া সেন্টারে আজ দুপুরে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে।