নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারে ইঞ্জিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার বীথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় ট্রলারে করে স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আকতার বিথী শহরের কাচারীগল্লি এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। বীথি বন্দরের গিয়াসউদ্দিন চৌধুরী মর্ডাণ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার জন্য টানবাজার খেয়াঘাটে ট্রলারে চড়ে বিথী। অসাবধানতাবশত পা ফসকে গেলে তার গলার ওড়না ইঞ্জিনে আটকে যায়। এতে বিথী গলায় মারাত্মক আঘাত পায়। দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জেএ