গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছে।
শুক্রবার (০৯ আগষ্ট) বিকাল ৪টার দিক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ২ নং কাটাবাড়ী এলাকায় এই দূঘর্টনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মালবাহি ট্রাক ঢাকা মেট্রো ট- ১১-৯০৮৭ -এর সাথে অটোভ্যানের ধাক্কা লাগলে ঘটনার স্থলেই ওই অটো ভ্যান চালক নিহত হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদি বিষয়টি নিশ্চত করে জানান, গোবিন্দগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এক অটো ভ্যান চালক নিহত হয়েছে।
রুবেল/এমবি





