তিন দিনব্যাপী সুলতান উৎসবের শেষ দিনে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫০০ শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুদের হাতে রঙতুলি দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র অ্যাসিস্ট্যাস্ট ম্যানেজার (মার্কেটিং) খন্দকার আশিক ইকবাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এসএম সুলতান শিশু চারু-কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ।

সন্ধ্যায় রয়েছে সুলতানের কর্মময় জীবন ওপর সেমিনার, চিত্রাঙ্কন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান, গুণীজন ও অতিথিদের পদক প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আর্টক্যাম্প ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এসএম সুলতান শিশু চারু-কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আমাদের সাংস্কৃতিক ঐহিত্য হোক আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা’-এই প্রতিপাদ্যে গত ২৭ আগস্ট বুধবার দুপুর ১২টায় উৎসবের উদ্বোধন করা হয়।
আগামীকাল শনিবার নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তুতি শেষ হয়েছে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই