অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস পাচারকালে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গুডলাক সিএনজি স্টেশন থেকে তাদের আটক করা হয়। এ সময় দু’টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানে ১৮০টি সিলিন্ডারে করে গ্যাস সাটুরিয়ার তারাসীমা এপ্যারেলস নামে একটি তৈরি পোষাক কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এ সময় কাভার্ডভ্যান চালক কবীর হোসেন, সাইফুল হোসেন, ভ্যান চালকের সহকারী নাছিম ও সিএনজি অপারেটর রিপন সরকার ও সেন্টু ইসলামকে আটক করে পুলিশ।
ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





