রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়ার কথা জানানো হয়েছে।
বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করছেন।





