মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার রুমঘাট এলাকায় কাভার্ড ভ্যান চাপায় নাদিয়া ইয়াসমিন (১৩) নামের এক শিশু নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় জহিরুল হকের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ  বলেন, ‘রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় নাদিয়া ইয়াসমিন গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

জেআই