বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্রের মুখে চারজনকে অপরহরণ করা হয়েছে। অপহৃতরা তামাকচাষি। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

অপহরণ হওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ, শাহ আলম। তাঁদের সবার বাড়ি উপজেলার গর্জনিয়া এলাকায়।

দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যানের ভাষ্য, তাদের ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এদের বাড়ি গর্জনিয়া এলাকায়। ওরা তামাক চাষ করতে লেদুখালে এসেছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে চার তামাকচাষিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহরণ হওয়া চাষিদের উদ্ধারে আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমআর