জঙ্গি ও সন্ত্রাসী ধরতে, সারা দেশে শুরু হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে ৮ শতাধিক গ্রেফতারের খবর মিলেছে।

পুলিশ জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে রংপুরে বিভিন্ন মামলার ১৬২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, সিলেটে ১৫১ আসামি, দিনাজপুরে ১শ', টাঙ্গাইলে ৬৮, যশোরে ৬৮, সাতক্ষীরায় ৩৫, কুষ্টিয়ায় ৫৭, রাজশাহীতে ৩১, নাটোরে ২৭, মাগুড়ায় ২৪, ঝিনাইদহে ১৭, চট্রগ্রামে ১৫৮ লক্ষীপুর ৩২ ও নোয়াখালীতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া আরো কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এদের নিজ নিজ জেলার আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, জঙ্গিদের তালিকা হালনাগাদ, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো এবং বিদেশিদের নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আর প্রথম রমজান থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শপিংমল, বাস ও লঞ্চ টারমিনালকেন্দ্রিক চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে বিভিন্ন নামে চাঁদাবাজি, রেলস্টেশন, বাস ও লঞ্চ টারমিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধেও কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষের কেনাকাটার সুবিধার্থে এবং তারাবির নামাজের সময় অপরাধীদের তৎপরতা রোধ করতে গভীর রাত পর্যন্ত টহল দিচ্ছে পুলিশ।

এমই