মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছেন গণজাগরন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বুধবার সকাল ৯টায় রায় হওয়ার পর সাহবাগ গণজাগরন মঞ্চে খবর আসার পর রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
গণজাগরন মঞ্চের মুখপাত্র বলেন, এই রায়ের মাধ্যমে এটাই প্রমান হলো যে এই দেশে কোন যুদ্ধ অপরাধীর ঠাঁই নেই। এই বাংলা যুদ্ধ অপরাধীর আস্তানা নয়।
উৎফুল্ল নেতা কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় মিছিলটি করতে পারেনি তারা।
এ ব্যাপারে ডা. ইমরান এইচ সরকার জানান, পুলিশ বলেছে রাস্তায় যানজট ও আইন শৃংখলা বজায় রাখতে মিছিল না করার অনুরোধ জানান।
এআই





