বাগেরহাটের মোরেলগঞ্জে  কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছে ৮ ছাত্রলীগ কর্মী। বুধবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ বাগেরহাটের পৌর বাজারে ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহত ৪ ছাত্রলীগ কর্মীকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে বাজারের দোকান পাট সব বন্ধ হয়ে যায়।
থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আ.রাজ্জাক মনির ও সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী জানায়, ঘটনার সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী বাড়ি ফেরার পথে পুরাতন চারাপট্রি তরুণ লীগ অফিসের সামনে পৌছলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পৌর সেচ্ছাসেবকলীগ আহবায়ক হাবিবুর রহমান জাকিরের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ছাত্রলীগ কর্মী রাজিব, সাব্বির,সঞ্জয় দাস, রবিউল শেখ, রেজাউল, রনি, রাহাত ও সুমনকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে আহত করে।

হামলাকারীদের দায়ের আঘাতে ছাত্রলীগ কর্মী রাজিবের একটি আঙ্গুলের নিম্নাংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সঞ্জয় দাস রক্তাক্ত জখম হয় ।

গুরুতর আহত রাজিব,সঞ্জয়,রবিউল ও সাব্বিরকে রাতেই মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএম