কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রামপ্রসাদ গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে নাইম (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাইম স্থানীয় এরশাদ আলীর ছেলে।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল আলম মিয়া জানান, দুপুরে আশপাশের শিশুদের সঙ্গে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায় নাইম। টের পেয়ে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ওএফ