করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৬৭ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১৩ হাজার ৮৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬৪৮টি ল্যাবরেটরিতে ৪৫ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ ও ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৭৭ লাখ ৯ হাজার ৯১৪টি।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৯৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৪, বেসরকারি হাসপাতালে ৪৮, বাড়িতে ৯ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

করোনায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জনের মৃত্যু হয়।

এমবি