পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি করেছে গুইমারা উপজেলার সর্বস্তরের মুসল্লিরা।

শুক্রবার বাদ জুমা গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গুইমারা উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ডা: ওসমান গণি।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার ঈমানী দায়িত্ব। তাই সবাইকে মাহে রমযানের পবিত্রতা রক্ষায় সোচ্চার হতে হবে। এসময় পবিত্র রমযানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার দাবী জানান বক্তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি মো: ইউছুফ, উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম. সাইফুর রহমান সজিব, কাজী মফিজুল ইসলাম, আমির হোসাইন প্রমুখ।
আবু বকর