প্রয়াত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা ও তাদের বাসার গৃহকর্মী কল্পনাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি। সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ওই বর্তায় উল্লেখ করা হয়।
এর আগে বুধবার সকালে নিহত রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন বাদি হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা (নম্বর ৫১) দায়ের করেন।
এছাড়াও নৃশংস ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাঈদ হাওলাদার নামে এক যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। পরে শাহজাহানপুর থেকে তাকে তাৎক্ষণিক ভাবে যাত্রাবাড়ী থানায় তাকে হস্তান্তর করা হয়।
এর আগে ওই বাসার নিহত গৃহকর্মীর মা লাকি ও তার ভাগনি চম্পাকে আটক করা হলে জিজ্ঞাসাবাদ শেষে পরে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, রাজধানীর উত্তর যাত্রাবাড়ির ৫৬ নম্বর (বাবার প্রাসাদ) বাড়িতে সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা (৬০) ও তার বাড়ির গৃহপরিচারিকা কিশোরী কল্পনাকে (১৫) গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা।
এআই/ এআর





