কুমিল্লায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হয়।


কুমিল্লার র‌্যাব-১১ থেকে জানায়, নিহত মাদক ব্যবসায়ী ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে বিপূল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

জেড