অভয়নগর উপজেলায় বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া বিলে (১৮ ডিসেম্বর) শুক্রবার বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন স্থানীয় মেম্বর আব্দুর রহমান চৌধুরী। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ৬নং বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার মেম্বর, আলোকিত যুব’র সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সমাজ সেবক নূর ইসলাম মোল্যা, তফাজ্জেল সর্দার, আবু মোস্তফা, আব্দুল কাদের প্রমূখ। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সিংগাড়ী’র ইরানের ঘোড়া। ২য় স্থান নড়াইলের হাবিবের ঘোড়া এবং ৩য় স্থান নূর বিল্লাহ। মোট ১৭টি ঘোড়া উক্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
এমএ





