বাংলাদেশের নদী, পানি ও পরিবেশ ধ্বংশকারী ভারতের যেকোন ধরণের পরিকল্পনা কোন ভাবে মেনে নেওয়া হবেনা বলেছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার সকালে মতিঝিলস্থ ওয়াপদা ভবনের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো)’র সম্মেলন কক্ষে এক কর্মশালায় মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ক্ষতি হয় ভারতের এমন প্রকল্পে বাংলাদেশ কোনভাবে ছাড় দেবেনা। দেশ এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক শক্ত অস্থানে রয়েছে।
মন্ত্রী বলেন, ভারতের গণমাধ্যমে প্রকাশিত আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে দেশটির উদ্যোগের ব্যাপারে বাংলাদেশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী একথা বলেন।
আনিসুল ইসলাম জানান, প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ভারতের উদ্যোগের ব্যাপারে জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, বীর-প্রতীক, পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান এবং বাপাউবো’র মহাপরিচালক প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
এআই





