আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার লোহাগাড়ার চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সিরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী দিবস । সালাতুল ফজরের পূর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।
সকাল ৯টার অধিবেশনে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাওলানা নুরুল আবছার। তকরীর পেশ করেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের নিজামী।
বাদ জোহর অধিবেশনে সভাপতিত্ব করবেন সীতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা হোছাইন আহমদ। “ইসলামের দৃষ্টিতে তাকলীদ ও ইজতিহাদ” বিষয়ে আলোচনা করবেন ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহ আল বাকী আন নদভী।
বাদ আছ অধিবেশনে “জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষায় ইসলামের অবদান” বিষয়ে আলোচনা করবেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইয়িদ মাওলানা আবু নোমান।
বাদ মাগরিব অধিবেশনে সভাপতিত্ব করবেন চুনতির আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান ছিদ্দিকী। “মহানবী (স.) এর আগমন ও নতুন বিশ্ব সভ্যতার সূচনা” বিষয়ে আলোচনা করবেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান সাইয়িদ ও চট্টগ্রাম বায়তুশ শরফের পীর সাহেব কেবলা আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন।
বাদ এশা অধিবেশনে আলোচনা করবেন আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক শরীয়া বোর্ডের সাবেক মহাসচিব মাওলানা মুখলিছুর রহমান, ঢাকার অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমা পূর্ব আলোচক মাওলানা খন্দখার মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া আল হোসাইনি।
অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।
মাসুম/জারিফ





