রাজধানী ঢাকার আজ বৃহস্পতিবার মধ্যরাতে বৃষ্টি হয়েছে। রাত দুইটা থেকে প্রায় বিশ মিনিট বৃষ্টি হয়। ঢাকার মিরপুর মোহাম্মদপুর আগারগাঁও, কল্যাণপুরসহ বেশ কিছু এলাকায় এই বৃষ্টি হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি ঢাকার কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
এমই





