সিলেটে লুৎফর রহমান মাছুম (২০) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাছুম জালালাবাদ ইউনিয়নের পাইকরাজ গ্রামের আবদুল করিমের ছেলে।
শনিবার দিবাগত মধ্যরাতে তাকে নগরীর পাঠানটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি সদর এবং উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড শিবিরের সাথী।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর