ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ফেনীতে পৃথক বিক্ষোভ ও তার কুশপুতুল দাহ করেছে জামায়াত এবং ছাত্রদল।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনীতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। শহর জামায়াতের সেক্রেটারি আ ন ম আবদুর রহিমের নেতৃত্বে মিছিলটি বড় মসজিদ থেকে শুরু হয়ে ট্রাংক রোড়ে এসে শেষ হয়।
মিছিলে শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মঈনুল ইসলাম যোবায়ের, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব, ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সকাল ১১টায় একই দাবিতে শহরের বিক্ষোভ মিছিল ও লতিফ সিদ্দিকীর কুশপুতুল দাহ করেছে ছাত্রদলের একাংশ। মিছিলে একাংশের সভাপতি মেজবাহ উদ্দিন, সেক্রেটারি এসএম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও সাবেক ছাত্রনেতা ভিপি বেলাল উপস্থিত ছিলেন।
জেআই





